ভবন নির্মাণ অনুমোদনের ক্ষমতা চান মেয়র মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনে বসতবাড়িসহ বিভিন্ন ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষমতা চেয়েছেন মেয়র এম এ মান্নান। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সমেঞ্চলনকক্ষে এক সংবাদ সমেঞ্চলন শেষে মেয়র ওই দাবি জানান।
৫ এপ্রিল সারা দেশের শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। গাজীপুর সিটি করপোরেশনে ওই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে গতকাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে সংবাদ সমেঞ্চলন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে এম এ মান্নান বলেন, দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা ও সিটি মেয়রদের ভবন নির্মাণের প্ল্যান পাসের ক্ষমতা থাকলেও গাজীপুর সিটি মেয়রের তা নেই। কিছুদিন বিধিবহির্ভূতভাবে রাজউক থেকে গাজীপুর সিটির নাগরিকেরা প্ল্যান পাস করিয়ে ভবন নির্মাণ করলেও বর্তমানে সেটাও বন্ধ রয়েছে। এতে গাজীপুর সিটিতে বসতবাড়ি ও কল-কারখানা নির্মাণে স্থবিরতা নেমে এসেছে। সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে আবাসনসংকট প্রকট হয়ে উঠছে।
২০১৩ সালের জানুয়ারিতে গাজীপুর সিটি করপোরেশনে উন্নীত হয়। জুলাই মাসে বিপুল ভোটে জয়ী হন এম এ মান্নান। মেয়রের দায়িত্ব পাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও নানা প্রতিকূলতার কারণে কাঙ্ক্ষিত অবকাঠামো নির্মাণ, জনবল ও নাগরিকসুবিধা দেওয়ার ব্যর্থতার দায়ও স্বীকার করেন তিনি।