ভবন নির্মাণের আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই খুলনায় কর্মচারী কল্যাণ বোর্ডের ভবন নির্মাণ করা হবে এবং এর নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকায়ও কল্যাণ বোর্ডের বহুতল ভবন করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি কর্মচারীদের সুবিধার্থে আরও ১০টি বাস কেনা হবে এবং খুলনাসহ সারা দেশের চলমান বাসগুলো সংস্কার করা হবে।
গতকাল শনিবার খুলনায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা ও তাঁদের ছেলেমেয়েদের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।