প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী। তিনি বলেন, ভাঙনকবলিত এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সামি আহম্মেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্যাহ, ইউএনও জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ। ভোলা প্রতিনিধি