ভবন নির্মাণের জন্য কাটা হচ্ছে ২০টি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ভবন নির্মাণ করতে গিয়ে ২০টি গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করতেই এসব গাছ কাটা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ কার্যালয়ের ২০টি গাছ কেটে ফেলতে গাছের গায়ে নম্বর লাগানো হয়েছে। কার্যালয় থেকে গাছ বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৫ এপ্রিল নিলাম ডাকের মাধ্যমে এসব গাছ বিক্রি করে দেওয়া হবে। 

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন বলেন, কার্যালয়ের নতুন ভবন নির্মাণ খুবই জরুরি। এটি নির্মাণ করতে গেলে গাছগুলো কাটা ছাড়া উপায় নেই। এ জন্য সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট সব সংস্থার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। ভবন নির্মাণের পর প্রয়োজনীয় গাছের চারা লাগানো হবে।