ভবন পরিত্যক্ত ঘোষণার দাবিতে আইনজীবীদের আদালত বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে গতকাল রোববার আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। জেলা ও দায়রা জজ আদালত ভবন পরিত্যক্ত ঘোষণার দাবিতে এ কর্মসূচি পালন করেন আইনজীবীরা।আইনজীবী সমিতি গত ৩০ মে জরুরি সভা করে ৬ জুনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণার দাবি জানায়। সভায় ৬ জুনের মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা না হলে ৯ জুন আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি গতকাল রোববার আদালত বর্জন কর্মসূচি পালন করে।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, জেলা আইনজীবী সমিতির কোনো সদস্যই ওই আদালতের কার্যক্রমে অংশ নেননি। আদালত কর্তৃপক্ষ রোববারের মধ্যে দাবি মেনে না নেওয়ায় আজ সকালে পরবর্তী কর্মসূচির জন্য সাধারণ সভা আহ্বান করা হয়েছে। গত ২৬ মে গণপূর্ত বিভাগ আদালত ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে।