ভবন-মালিকের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় একজন ভবন-মালিকের বিরুদ্ধে পোশাক কারখানা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। কারখানাটির মালিক গতকাল রোববার জেলা পুলিশ সুপারের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোনাবাড়ী বাইমাইল এলাকায় ফারুক আহমেদ নামের এক ব্যক্তির ভবন ভাড়া নেন নূরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী। তিনি সেখানে নাজ সোয়েটার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা গড়ে তোলেন। গত শুক্রবার সন্ধ্যায় ফারুক তাঁর লোকজন নিয়ে কারখানাটি দখলে নেন। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপণন বন্ধ হয়ে যায়। তাঁরা সেখান থেকে রপ্তানির জন্য রাখা প্রায় ৩৫ কোটি টাকার পোশাক ও পাঁচ কোটি টাকার মেশিনপত্র লুট করেন।কারখানার নির্বাহী পরিচালক নূরুল ইসলাম জানান, ভবনের মালিক ভাড়ার মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের বের করে দিতে চাইছেন। কিন্তু ভবন ছেড়ে না দেওয়ায় তাঁরা কারখানা দখল করে নিয়েছেন। ভবন-মালিক ফারুক জানান, কারখানাটি প্রায়ই বন্ধ থাকে। অনেক দিন ধরে কর্তৃপক্ষ ভাড়াও দিচ্ছে না। এ কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা।