ভবন সরাতে আরও সময় চেয়েছে বিজিএমইএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিল এলাকায় নির্মিত ১৬ তলা ভবন থেকে কার্যালয় সরাতে আরও এক বছর সময় চেয়েছে পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ২৩ আগস্ট আবেদনটি দায়ের করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর আইনজীবী জানিয়েছেন।