ভবনধস বিষয়ে কারিগরি সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এএবিইএ) সঙ্গে বাংলাদেশে কর্মরত পেশাজীবীদের তিনটি সংগঠনের মধ্যে কারিগরি সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারকের বিষয় হচ্ছে ‘ভবনধসের কারণ নির্ণয়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবনধস রোধকল্পে করণীয়’। গত ১৮ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশে কর্মরত পেশাজীবী সংগঠনগুলো হচ্ছে—ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), স্থপতি ইনস্টিটিউট বাংলাদেশ (আইএবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

সমঝোতা স্মারকে এএবিইএর পক্ষে সংগঠনের সভাপতি নাজমুল উলা এবং বাংলাদেশে কর্মরত পেশাজীবী তিন সংগঠনের পক্ষে অধ্যাপক শামীম জেড বসুনিয়া (সভাপতি-আইইবি), মোবাশ্বের হোসেন (সভাপতি-আইএবি) ও অধ্যাপক গোলাম রহমান (সভাপতি-বিআইপি)।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুল আউয়াল, মিয়া মোহাম্মদ কাইউম, জালাল আহমেদ, আনসার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।