ভবনধসে কিশোরীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে ভবঘুরে আশ্রয়কেন্দ্রের একটি দোতলা ভবনের ছাদ ও দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে l ছবি: প্রথম আলো
মিরপুরে ভবঘুরে আশ্রয়কেন্দ্রের একটি দোতলা ভবনের ছাদ ও দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে l ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরে পরিত্যক্ত একটি ভবনধসে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম কুলসুম আক্তার। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী ছিল। গত সোমবার গভীর রাতে মিরপুরের রাইনখোলার ১ নম্বর সেকশনের নিউ সি ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভবঘুরে আশ্রয়কেন্দ্রের একটি দোতলা ভবন কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু তারপরও ভবনটির পাশে ড্রেনের ওপর টিনশেড ঘর তুলে দুটি পরিবার বসবাস করছিল। গতকাল ভোরের দিকে ভবনটির ছাদ ও দেয়ালের কিছু অংশ ওই ঘরের ওপর পড়লে কুলসুম ও তার ছোট ভাই রায়হান (৯) আহত হয়। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন। রায়হানের চিকিৎসা চলছে। দুই পরিবারের বাকি সদস্যরা নিরাপদে আছে বলে পুলিশ জানিয়েছে।