ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল বিশ্বরোডের একটি ছয়তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটের দিকে নাহার ম্যানশন নামের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার ব্রিগেডের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।