ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের ঘোষগাঁতী মহল্লায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। পৌর সম্মেলন কক্ষে মেয়র এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, ইউএনও সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহেদুল হক, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। বিকেলে পৌর উন্মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|