ভবনের নিচ থেকে সিএনজি স্টেশন সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দামপাড়ায় অবস্থিত বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাততলা ভবনের নিচ থেকে সিএনজি ফিলিং স্টেশন সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মেয়রের মতবিনিময়কালে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীরা ওই জায়গায় বিনোদনকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান। চট্টগ্রাম সিটি করপোরেশন এ বিশ্ববিদ্যালয় ও সিএনজি ফিলিং স্টেশনের মালিক।জানা গেছে, দুই মাস আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নিচে সিএনজি স্টেশন নিয়ে আপত্তি জানান। তিনি যেকোনো ধরনের বিস্ফোরণ এবং প্রাণহানির ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করে দেন।