ভবিষ্যতে দেশ আট প্রদেশে বিভক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, প্রাদেশিক ব্যবস্থার প্রবর্তন না হলে রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ভবিষ্যতে এ দেশকে আটটি প্রদেশে বিভক্ত করা হবে। রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে এর বিকল্প নেই। সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সাফ জবাব পত্রিকার মোড়ক উন্মোচনের সময় গত শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।সৈয়দপুর শহরের বিজলী টকিজ সিনেমা হল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফ জবাব পত্রিকার সম্পাদক শওকত চৌধুরী।