ভবিষ্যতে সৌদি আরব, আমিরাতে যাবে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের রাজধানী দোহায় হয়ে গেল প্রথম আলো সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের প্রীতি সমাবেশ। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী পাঠকেরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। কাতারের বিভিন্ন প্রান্ত থেকে প্রথম আলোর পাঠক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রথম আলোর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সাজ্জাদ শরিফ বলেন, প্রবাসীদের পরামর্শ ও মতামতে প্রথম আলোর এ উদ্যোগ আরও সমৃদ্ধ হবে। কাতার, বাহরাইন ও ওমানের পাশাপাশি ভবিষ্যতে এই পত্রিকা সৌদি আরব ও আরব আমিরাতের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিলেন আবদুল মতিন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন এম এ বাকের ও আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে প্রবাসী পাঠকেরা বলেন, দেশের গণমাধ্যমের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রথম আলো। সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের মাধ্যমে কাগজে মুদ্রিত বাংলা পত্রিকা প্রবাসীদের কাছে পৌঁছে দিচ্ছে প্রথম আলো। প্রবাসীদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রথম আলো ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা পালন করে বাংলাদেশিদের পাশে থাকবে।

প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের কাতার প্রতিনিধি তামীম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সামসউদ্দীন মণ্ডল, নজরুল ইসলাম, আবদুল ওদুধ, নূর মোহাম্মদ, আবু রায়হান, শফিকুল ইসলাম তালুকদার, আবু ছায়েদ, এ কে এম আমিনুল হক, সিরাজুল ইসলাম মোল্লা, শাহজাহান সাজু, মো. ইসমাইল, শফিকুল ইসলাম প্রধান, আহমদ জাহেদ, কাজী শামিম, মুসা আহমদ বখতপুরী, আলাউদ্দীন, মাওলানা ইউসুফ নূর, নুসরাত আহমদ, শাহিনা সুলতানা প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ই এম আকাশ, আবু হানিফ, আকবর হোসেন, ইকবাল আহমদ, মামুন, এম এ সালাম প্রমুখ।