ভবিষ্যতেও ভালো করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে কেরানীগঞ্জের জিপিএ-৫ পাওয়া সংবর্ধিত শিক্ষার্থীরা  ছবি: প্রথম আলো
সনদ হাতে কেরানীগঞ্জের জিপিএ-৫ পাওয়া সংবর্ধিত শিক্ষার্থীরা ছবি: প্রথম আলো

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতেও ভালো করতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। গতকাল বুধবার কেরানীগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।বিকেলে কেরানীগঞ্জের জিঞ্জিরার ডাকপাড়ায় পালকি কমিউনিটি সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপজেলার শতাধিক কৃতীকে সংবর্ধনা দেওয়া হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রথম আলো শুধু সংবাদই প্রকাশ করে না, তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে এগিয়ে আসে।চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী বলেন, এ সাফল্য ধরে রাখতে হবে। ভবিষ্যতে আরও ভালো করতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্রী নাজনীন আক্তারের বাবা হাজি মো. আবু হোসেন বলেন, প্রথম আলোর আয়োজনে আজকের সংবর্ধনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ভবিষ্যতে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি প্রথম আলোর এ সংবর্ধনা আয়োজনকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই পত্রিকা দেশের মানুষের কল্যাণে কাজ করছে। এ জন্য আমরা কৃতজ্ঞ।’

ওরিয়েন্টাল টেক্সটাইল মিল উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী নাসরিন আক্তার বলে, ‘আজকের অনুষ্ঠানটি করার জন্য প্রথম আলোর কাছে আমরা ঋণী হয়ে রইলাম। ভবিষ্যতে আমরা আরও শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করব।’

অনুষ্ঠান ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করেন কেরানীগঞ্জ বন্ধুসভার সদস্যরা। সঞ্চালনা করেন কেরানীগঞ্জ বন্ধুসভার সহসভাপতি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে গান করে জিঞ্জিরা পীর মোহামঞ্চদ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক, মিলন সরকার প্রমুখ।

২৮ সেপ্টেম্বর শনিবার

দোহার ও নবাবগঞ্জ

স্থান: কলাকোপা কোকিলপ্যারী উচ্চবিদ্যালয়

সময়: সকাল ১০টা