ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে দরিদ্র ও মেধাবী কোটায় পড়ছেন অঞ্জন রাজবংশী। বর্তমানে তিনি শেষ বর্ষের ছাত্র। পাস করে আর কিছুদিন পরই হবেন চিকিৎসক। মানুষকে সুস্থ করার মানসে যে অঞ্জন চিকিৎসক হতে চেয়েছিলেন, সেই অঞ্জন আজ মৃত্যুশয্যায়।১৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার কলতা বাজারের মেসের তিনতলার ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান অঞ্জন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নিউরো সার্জন পার্থপ্রতিম বিষ্ণুর অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, অঞ্জনের অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন।দুর্ঘটনার পর থেকে বন্ধুবান্ধব ও হূদয়বান ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় অঞ্জনের চিকিৎসা চলছে। অঞ্জনের বাবা একটি বিমা প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করেন। তাঁর পক্ষে অঞ্জনের ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব নয়। সবাই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলে তবেই সুস্থ হতে পারেন অঞ্জন। সাহায্য পাঠানোর ঠিকানা: অনিরুদ্ধ রাজবংশী, অধ্যাপক মোস্তাক আহমেদ ও হাজি মো. সেলিম, হিসাব নম্বর: ১৩৬.১০১.০২১৩২৭৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, নয়াবাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।