ভয় দেখাতেও পুলিশ এটা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালেকা বানু
মালেকা বানু

আমরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ এবং বিচলিত। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে এভাবে ছেলে-মেয়ে বিশেষ করে মেয়েদের মারতে হবে? তারা এত সাহস কোথা থেকে পাচ্ছে? তাদের কি কোনো জবাবদিহি নেই? তারা কি কারও আদিষ্ট হয়ে কাজটি করেছে? নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের আইন আছে, নীতি আছে। পয়লা বৈশাখে নারী নিপীড়নের ঘটনায় প্রশাসন বা সরকার কোনো ধরনের কর্ণপাত করছে না। সে ঘটনায় পুলিশ প্রশাসনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ আবার একই ধরনের ঘটনা ঘটিয়ে মনে করিয়ে দিতে চাইছে, চারপাশ থেকে এত প্রতিবাদ, অভিযোগ আসা তারা পছন্দ করছে না। ভয় দেখানোর জন্যও তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।