ভরণ-পোষণে অক্ষম নবজাতক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কি তাঁর সন্তানকে অন্যের হাতে তুলে দেন? হয়তো দেন না। কিন্তু কুষ্টিয়ায় দরিদ্র এক ভ্যানচালক তাঁর সন্তানকে অন্যের হাতে তুলে দিলেন। যাঁর হাতে তুলে দিলেন তিনিও একজন ভ্যানচালক। গত শনিবার কুষ্টিয়া শহরের স্থানীয় একটি ক্লিনিকে ওই নবজাতকের জন্ম হয়। এলাকাবাসী জানান, ওই ভ্যানচালকের আরও একটি সন্তান আছে। ওই সন্তানকে তিনি ভালোভাবে লালন-পালন করতে পারছেন না। এ কারণে তিনি তাঁর ছেলেকে অন্যের কাছে দিতে বাধ্য হলেন।