ভরসা মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তাওহীদুল হক চৌধুরী নির্বাচনী প্রতীক পেয়েছেন মোবাইল ফোন। ওই মোবাইল ফোনই এখন তাঁর প্রচারণায় ভরসা। নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি থাকলেও তাঁকে সীতাকুণ্ডের বাসিন্দারা এক দিনও তাঁকে দেখতে পায়নি। সীতাকুণ্ড থানা সূত্র জানায়, জামায়াতের স্থানীয় নেতা তাওহীদুল হকের বিরুদ্ধে থানায় ৩২টি মামলা রয়েছে। বেশির ভাগ মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না। তবে তাঁর পক্ষে প্রচার চালাচ্ছেন তাঁর স্ত্রী কামরুজ্জাহান, বোন তাওফিকুজ্জাহানসহ পরিবারের সদস্য ও জামায়াতের নেতা-কর্মীরা। আর তিনি নিজে মুঠোফোনে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।