ভরাট-দখলে খাল শেষ, সেচসংকটে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরাট ও দখলের কারণে খাল সংকুচিত হয়ে যাওয়ায় কৃষিকাজে সেচসংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের কাশীপুর সার্সি বাজারে ক্ষুুদ্র ও প্রান্তিক কৃষকদের হাটসভায় এসব অভিযোগ করেন কৃষক ও সাধারণ নাগরিকেরা।প্রান্তজন ট্রাস্টের আয়োজনে সভায় কৃষকেরা অভিযোগ করেন, বরিশালে প্রবাহিত ২০টি খালের সব কটির প্রস্থ ছিল ৩০ থেকে ৫০ ফুট। এখন আটটি খালের অস্তিত্ব থাকলেও তা ক্রমশ প্রভাবশালীদের দখলে সংকুচিত হয়ে পড়ছে। এতে কৃষিকাজে প্রয়োজনীয় পানির সংকট সৃষ্টি হয়েছে।সমাজসেবক আবু তাহের বলেন, মৃতপ্রায় খালের মধ্যে নগরের জেলখালের সঙ্গে বাবুগঞ্জ উপজেলার ভেতর দিয়ে চলে গেছে লাকুটিয়া রায়ের খাল। রায়ের খালের ওপর নির্ভর করে দুই হাজার ৭০০ কৃষক জীবিকা নির্বাহ করেন। অবৈধ দখল ও সংকুচিত হওয়ার কারণে রায়ের খালে পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সার্সি বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম তালুকদার বলেন, খালে পানি না থাকায় কৃষকেরা জমি বিক্রি করে তাঁদের পেশা পরিবর্তন করে শহরমুখী হয়ে দিনমজুর, রিকশাশ্রমিক, ভ্যানচালক, নির্মাণশ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছেন। লাকুটিয়া রায়ের খালসহ নগরের অন্যান্য খাল দখলদারমুক্ত ও খনন করে পানিপ্রবাহ নিশ্চিত করলে এ অঞ্চলের কৃষি উ ৎপাদন বৃদ্ধি পাবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক মো. হান্নান, চুন্নু মিয়া, আনিছুর রহমান তালুকদার, সমাজসেবক মো. জহিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, বাজার কমিটির সদস্য নজরুল ইসলাম আকন, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, বিএসডিপির নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।