লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহমুদুল করিম বলেছেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম কোনো সন্ত্রাসী কিংবা ভয়ভীতির মুখে নয়, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরে দাঁড়িয়েছেন। এর আগেও তিনি ২০০৩ সালের ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে অনুরূপভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। নিজের ব্যর্থতার দায় এড়িয়ে আমাকে হেয়প্রতিপন্ন করতে মরিয়া হয়ে পড়েন।’ গতকাল সোমবার মান্দারী বাজারের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহমুদুল করিম এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে মাহমুদুল করিম আরও বলেন, ‘মিজানুর রহিম সম্প্রতি সংবাদ সম্মেলন করে আমাকে জেলার শীর্ষ সন্ত্রাসী আখ্যা দিয়ে অপপ্রচার চালান। তিনি চেয়েছিলেন প্রশাসনকে পক্ষে নিয়ে দলীয় প্রভাব দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বেকায়দায় পড়েছেন।