ভরিয়া গ্রামকে মাদকমুক্ত করতে প্রশাসন তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামকে মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন তৎপরতা শুরু করেছে। ওই গ্রামে গিয়ে মাদকবিরোধী সমাবেশ করে এখন থেকে মাদকসেবীদের দেখামাত্র ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নছর মোহাম্মদ আলমগীর হুসাইন। বক্তব্য দেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল হাসান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রাজ্জাক, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।