প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক কোর্সের ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন করার শেষ দিন আজ মঙ্গলবার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে আজ ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই সময়ের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। গতকাল সোমবার বিকেল পর্যন্ত ‘ক’ গ্রুপের অধীনে ৫৭০ আসনের বিপরীতে ছয় হাজার ৭০ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে ৩০ আসনের বিপরীতে ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার পাঁচটি অনুষদের সাতটি বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা ২ নভেম্বর প্রকাশ করা হবে।