ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পেছনে উসকানিদাতা আছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পেছনে কোনো উসকানিদাতা আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
রাজধানীর শাহবাগে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়েছে—এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থান কী?
সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি যা বলার আগেই বলে দিয়েছি। রাস্তা অবরোধ করে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না। নিশ্চয়ই এদের পেছনে কোনো উসকানিদাতা আছে।’
মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে এর আগে স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, রাস্তায় অবরোধ করে আন্দোলন করা একটি ফ্যাশনে পরিণত হয়েছে।