ভর্তি-ইচ্ছুকদের জন্য দিকনির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি পীরপাল কলেজে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ভর্তির বিষয়ে ওই দিকনির্দেশনা দেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। লালদীঘি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাছিন। বক্তব্য দেন শিক্ষানুরাগী মশিউর রহমান মণ্ডল, কারমাইকেল কলেজের শিক্ষার্থী জালাল প্রামাণিক ও খাদেমুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের বিভিন্ন বিষয়ে মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ নয়জনকে পুরস্কৃত করা হয়।