ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের খুদে বার্তায় উত্তরপত্রসহ ১১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। কিন্তু থানায় মামলা হয়েছে সাতজনের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত-সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল বলেছে, এতে করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে।
গতকাল বুধবার দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত চারজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ও শাখা ছাত্রলীগের এক নেতার সুপারিশে পুলিশ ছেড়ে দিয়েছে। এ সময় জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়।
ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত
সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সাদা দলের সাধারণ সম্পাদক মো. রইছ উদদীন। সাদা দলের সভাপতি মোশাররফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোস্তফা হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।