প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৬ নভেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ঈ’ ইউনিট, দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘উ’ ইউনিট এবং বেলা তিনটা থেকে চারটা ১০ মিনিট পর্যন্ত ‘ঊ’ ইউনিট এবং ৭ নভেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘অ’ ইউনিট এবং বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম আজ বুধবার দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে।