ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে নয়টায় এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির পেছনে নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে সত্যায়িত করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসতে হবে। সত্যায়িত ছবি তাদের প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।