ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৪ জুন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম পালায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। দ্বিতীয় পালায় বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।