ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়। ১ নভেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা শেষ হবে ৯ নভেম্বর। পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি