প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৪২তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। একই সঙ্গে এ বছর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগ চালু করা হবে। সব মিলিয়ে ১৯টি বিভাগে প্রায় এক হাজার শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হবে।