ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজওনাল প্ল্যানিং (বিইউআরপি) কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। এবার ৮৭৫ আসনের বিপরীতে বৈধ ১০ হাজার ২০৭ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে।