প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ৩ অনুষদের ১১ বিভাগে মোট ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২০৯ জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসহ, কুয়েট হাইস্কুল, টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বয়েজ) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (গার্লস) পরীক্ষা অনুষ্ঠিত হবে।