প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার ২৭ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা হবে ২২ শিক্ষার্থীর। গতকাল মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৭ নভেম্বর সকাল ১০টায় ‘খ’ ইউনিট ও বেলা তিনটায় ‘গ’ ইউনিট এবং ২৮ নভেম্বর সকাল ১০টায় ‘ঘ’ ও বেলা তিনটায় ‘ক’ ইউনিটের পরীক্ষা হবে। ১৮টি বিভাগে এবার ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৩০০ শিক্ষার্থী।