ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ও কাল শনিবার অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬০ জন শিক্ষার্থী। বেশি প্রতিযোগিতা হবে ‘এ’ ইউনিটে। শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৮৫টি আসনের জন্য মোট ৪৬ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে আজ ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং কাল ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাসসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.mbstu.ac.bd) পাওয়া যাবে।