প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী জানান, ১১, ১২ ও ১৩ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। ভর্তি পরীক্ষার নিবন্ধন ২৫ সেপ্টেম্বর থেকে টেলিটকের মাধ্যমে শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বছর ছয়টি অনুষদের ২১টি বিভাগের এক হাজার ২৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।