ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ভর্তি পরীক্ষা ২৩ মার্চ। এটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা। বিএইউএসটির রেজিস্ট্রার মোয়াজ্জম হোসেন বলেন, ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের ২০ মার্চের মধ্যে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ভর্তির সুযোগ হয়েছে। প্রতিটি বিভাগে ১০০টি করে আসন রয়েছে। সম্পূর্ণ আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে ১৭ এপ্রিল। l