প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রথম পালায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। দ্বিতীয় পালায় বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।