ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজওনাল প্ল্যানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৮ অক্টোবর। ওই দিন ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল ভর্তি কমিটির সঙ্গে উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনটি অনুষদের অধীনে ১১টি বিভাগ রয়েছে। এসব বিভাগে মোট ৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো কয়েকটি বিভাগ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হলে এ বছর থেকেই ওই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।