ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে ওই সভায় আসন্ন ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষাপদ্ধতি গত বছরের মতোই বলবৎ থাকবে বলেও সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে।