প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষার নিয়মাবলিসহ বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।