ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর রাত ১২টার মধ্যে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আরও দুটি বিভাগ চালু হচ্ছে। এবার মোট ২০টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন বিভাগ দুটি হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও নার্সিং সায়েন্স।