প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) বাতিল করা ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার সকালে আবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। গত ৩১ অক্টোবর সি-৩ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত থাকার অভিযোগ তোলেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। পরে তদন্ত কমিটির সুপারিশে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা বাতিল করে।