ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. আবুল কাসেমের সভাপতিত্বে ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি ও ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ২০১৭ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।