প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১১টা থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১০টি বিভাগে ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৭৬২৫ জন। ভর্তি পরীক্ষা কুয়েটসহ কুয়েট হাই স্কুল, টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (পুরুষ) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (মহিলা) অনুষ্ঠিত হবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.kuet.ac.bd) পাওয়া যাবে।
খুলনা অফিস