ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮-৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা ২০ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত। চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ভর্তি পরীক্ষার নিয়মাবলিসহ বিস্তারিত তথ্য পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশিত হবে৷ গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।