প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ২৩ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে জানানো হয়েছে। উপাচার্য আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।’