ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়াতুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।