প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ১৮০টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৫ লাখ ১৭ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি|