প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন সকালে এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ও বিকেলে জে ইউনিটের (বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট) পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বাইরের চারটি কেন্দ্রে আজ পরীক্ষা নেওয়া হবে। আজ সকাল সাড়ে ১০টায় এ ইউনিটের এবং বেলা আড়াইটায় জে ইউনিটের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।